সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রশ্নফাঁস: নিরাপত্তা কর্মী থেকে কোটিপতি 

প্রশ্নফাঁস: নিরাপত্তা কর্মী থেকে কোটিপতি 

সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি পিএসসির প্রশ্নফাঁস চক্রের শাহাদৎ হোসেন। তিনি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে কর্মরত। বেতন পান মাত্র ১২ হাজার টাকা। কিন্তু গত কয়েক বছরে তার বিত্তবৈভব বেড়েছে কয়েকশ'গুণ হার মানিয়েছে আলাদিনের চেরাগকেও।  মাত্র কয়েক বছরেই শাহাদৎ, তার গ্রামের বাড়ি নাটোরের সিংড়ায় ১৩ বিঘা জমি কিনেছেন। পৌরসভা এলাকায় রয়েছে অন্তত ৫০ লাখ টাকা মূল্যের জমি। রাজশাহী ও ঢাকার মিরপুরে আছে আলিশান ফ্ল্যাট। সব মিলিয়ে তার সম্পদের পরিমাণ ১০ কোটি টাকারও বেশি।

 

সিংড়ার তাজপুর ইউপি চেয়ারম্যান মো. মিনহাজুল ইসলাম বলেন, এলাকায় আমার জানা মতে একটি পুকুর খনন করেছে। মেহের আলির কাছ থেকে ৪ বিঘা জমি কিনেছে। উপশহর এবং সরকার পারায় ৫ শতক করে জায়গা আছে। ঢাকার ইব্রাহিমপুরে তার একটি ফ্ল্যাট আছে। একটি ছোট চাকরি করে সে যে বেতন পায় তাতে অন্য মানুষের পেটের ভাত জোটে না। কিন্তু তিনি সম্পদের পাহাড় গড়েছেন। এই চাকরি করে কোনদিনও এত টাকার সম্পদ করা সম্ভব না

 

পিএসসির প্রশ্নফাঁস চক্রে চাকরি প্রত্যাশী সংগ্রহের কাজ করতেন শাহাদাৎ। শিক্ষার্থী প্রতি আয় হতো ১ থেকে ৫ লাখ টাকা। আর এই কাজ করছেন বিগত কয়েকবছর ধরে।