শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১১:৩১:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চিলমারিতে ২১ বছর পেরিয়ে ২২ বছরে পদার্পণ করল সপ্তাহিক জনপ্রাণ

চিলমারিতে ২১ বছর পেরিয়ে ২২ বছরে পদার্পণ করল সপ্তাহিক জনপ্রাণ

ঢাকা প্রেস
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-


কুড়িগ্রামের চিলমারীতে সপ্তাহিক জনপ্রাণ পত্রিকা ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, কেক কাটা আলোচনা সভা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় চিলমারী উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে, সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার  ব্যবস্থাপনা সম্পাদক ও সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শাওরাত হোসেন সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা জামায়াতের আমির (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোঃ নুর আলম মুকুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব সজিব, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মাহফুজার রহমান মঞ্জু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব চিলমারীর সাবেক সভাপতি সহকারী অধ্যাপক গোলাম মাহবুব, আই পি টিভি ৬৯’র চেয়ারম্যান আলমগীর হোসাইন, অধ্যাপক ও দৈনিক ভোরের দর্পন পত্রিকার চিলমারী প্রতিনিধি আলহাজ্ব মোঃ ফজলুল হক, সাপ্তাহিক যুগের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস,এম নুরুল আমিন সরকার, প্রেসক্লাব চিলমারীর সাধারণ সম্পাদক মোঃ সাবেদ আলী মন্ডল সবুজ, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার প্রতিনিধি হাবিবুর রহমান, সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক মঞ্জুরুল আহসান সরদার, সাংবাদিক হুমায়ুন কবির, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলী, শরিফের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ, ফকিরের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রহুল আমিন সরকার, উত্তরের আলো অনলাইন নিউজ পোর্টাল সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, দৈনিক যায়যায় দিন চিলমারী প্রতিনিধি রিয়াদুল ইসলাম বাবু, দৈনিক কালবেলা চিলমারী প্রতিনিধি এস এম রাফি, দৈনিক ইনকিলাব চিলমারী প্রতিনিধি ফয়সাল হক রকি, দৈনিক মানবকন্ঠ চিলমারী প্রতিনিধি মিজানুর রহমান মিজান, সাংবাদিক ফাহমিদুল হক বুলেটসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ২ হাজার করে টাকা বিতরণ ও কেক কাটা হয়েছে।