শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৮:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সাবেক এমপি হাজী রহিম উল্লাহের ৫ দিনের রিমান্ড

সাবেক এমপি হাজী রহিম উল্লাহের ৫ দিনের রিমান্ড

ঢাকা প্রেস
ফেনী প্রতিনিধি:-


টমটম চালক জাফর হত্যা মামলায় সাবেক এমপি হাজী রহিম উল্লাহসহ ৫ জনকে ৫ দিনের রিমান্ডে দিয়েছে আদালত।

 

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগম এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান তানিম বিষয়টি নিশ্চিত করেছেন।
 

আদালত সূত্রে জানা যায়, তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 

গত ১২ অক্টোবর ঢাকার ধানমন্ডি এলাকা থেকে রহিম উল্লাহকে গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন তাকে ফেনী সদর আমলি আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টমটম চালক জাফর হত্যা মামলায় রহিম উল্লাহসহ ৫ জনকে আসামি করা হয়েছে।
 

রহিম উল্লাহ দীর্ঘদিন সৌদি আরবের জিদ্দা প্রবাসী শাখা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
 

বাদী পক্ষের আইনজীবী ফেনী জজ কোর্টের অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, আদালত সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। তিনি আশা করেন, তদন্ত শেষে দোষীদের শাস্তি হবে।