সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৫:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিজিবি ১০১তম ব্যাচে সিপাহি পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বিজিবি ১০১তম ব্যাচে সিপাহি পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০১তম ব্যাচে সিপাহি (জিডি) পদে সারা দেশ থেকে পুরুষ ও নারী প্রার্থী নেবে বলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আজ রোববার আবেদন শুরু হয়েছে।


আবেদনের যোগ্যতা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিপাহি পদে আবেদনের জন্য নারী ও পুরুষ উভয় প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–৩ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–২.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে ৫ ফুট ৬ ইঞ্চি, নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। পুরুষ প্রার্থীদের ওজন হতে হবে ৪৯.৮৯৫ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি। অন্যদিকে নারী প্রার্থীদের ক্ষেত্রে ওজন ৪৭.১৭৩ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে। উভয় প্রার্থীদের দৃষ্টিশক্তি লাগবে ৬/৬।

বয়স
পুরুষ ও নারী উভয় প্রার্থীদের বয়স হতে হবে ৭-১-২৪ তারিখে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।


যেভাবে আবেদন
বর্ডার গার্ড বাংলাদেশের নিয়োগসংক্রান্ত এ ওয়েবসাইটের https://joinborderguard.bgb.gov.bd/ মাধ্যমে ছয়টি ধাপ অনুসরণ করে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রার্থীকে অবিবাহিত হতে হবে।

আবেদনের সময়সীমা
১৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।