শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৪:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

দিনাজপুরে শীতের প্রকোপ বাড়ছে, তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস

দিনাজপুরে শীতের প্রকোপ বাড়ছে, তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস

ঢাকা প্রেস,দিনাজপুর প্রতিনিধি:-
 

উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরে শীতের তীব্রতা বাড়ছে। হিমালয়ের সন্নিকটে অবস্থানের কারণে এই অঞ্চলে শীতের প্রভাব তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়। অগ্রহায়ণের শুরু থেকেই দিনাজপুরে শীতের আমেজ ছড়িয়ে পড়েছে। ঘন কুয়াশায় ঢাকা মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। অনেক মানুষ শীতের হালকা পোশাক পরে বাইরে বের হচ্ছেন।
 

শনিবার (১৬ নভেম্বর) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
 

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, সকাল ৯টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর আগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতি ঘণ্টায় ২ কিলোমিটার।
 

এদিকে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে, যেখানে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।