শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:১৩:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

রংপুরে জোড়া হত্যা মামলায় দুইজনের ফাঁসি

রংপুরে জোড়া হত্যা মামলায় দুইজনের ফাঁসি

ঢাকা প্রেস রংপুর প্রতিনিধি:-


পীরগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর রফিকুল ইসলাম ও আব্দুর রাজ্জাক মণ্ডল হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৩ নভেম্বর) দুপুরে রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন পীরগঞ্জ উপজেলার নন্দপুর ফতেপুর গ্রামের মজিবর মন্ডলের ছেলে হারুন মন্ডল ও আব্দুর রশিদ ওরফে নান্নু মন্ডল। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন আবুল হোসেনের ছেলে আকমল হোসেন।

রংপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আফতাব উদ্দিন জানান, ২০১৮ সালের ২৮ জুলাই জমি সংক্রান্ত বিরোধের জেরে পীরগঞ্জের মজিলা তাহেরপুর এলাকায় সংঘর্ষে রফিকুল ইসলাম (৪৫) ও আবদুর রাজ্জাক মণ্ডল (৪০) খুন হন। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা হলে তদন্ত করে পুলিশ চার্জশিট দাখিল করে।

আদালত সূত্রে জানা যায়, বিচারক বিভিন্ন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের হাজতখানায় উপস্থিত ছিলেন।