সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৯:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুজিব পরদেশীর মন তোরে পারলাম না বুঝাইতে গানটি লিভিং রুম সেশন-এ নতুন রূপে!

মুজিব পরদেশীর মন তোরে পারলাম না বুঝাইতে গানটি লিভিং রুম সেশন-এ নতুন রূপে!

বাংলা সংগীত আর মুজিব পরদেশী অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। দেশের আপামর মানুষের মাঝে ছড়িয়ে আছে তার নাম। তার কন্ঠ আর গান জয় করেছে হাজারো শ্রোতার হৃদয়। লোকগানের এই শিল্পী গান থেকে খানিকটা বিরতিতেই ছিলেন। তবে বিরতী ভেঙে আবার সরব হলেন যেন তিনি। তার কন্ঠে প্রখ্যাত গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমানের অনবদ্য সৃষ্টি ‘মন তোরে পারলামনা বোঝাইতে’ গানটির নতুন সংগীতায়োজন করলেন পাভেল আরিন। বৃহস্পতিবার গানটি উন্মুক্ত হয়েছে টাইমজোন নিবেদিত লিভিং রুম সেশানের ইউটিউব চ্যানেলে।

 

বাংলা গানের পুরোধা ব্যক্তিত্বদের গানে ক্রমেই সমৃদ্ধ হচ্ছে লিভিং রুম সেশান।যাত্রা শুরু থেকেই শেকড় ও শুদ্ধতার মেলবন্ধনে এগিয়ে যাচ্ছে সংগীত পরিচালক পাভেল আরিনের এ মিউজিক্যাল প্রজেক্ট। হয়ে উঠছে বাংলা গানের নতুন এক অপ্রতিদ্বন্দী প্লাটফর্ম। লিভিং রুম সেশান-এ মুজিব পরদেশির অংশগ্রহণ প্রসঙ্গে পাভেল বলেন, ‘অত্যন্ত বিনয়ী স্বভাবের সংগীতের গুণীজন তিনি। বাংলা ফোক মিউজিককে নতুন রূপে তিনিই উপস্থাপন করেছেন।


তার গানের সাথে অনেক আগে থেকে পরিচিত হলেও ২০১৫ থেকে তার সাথে ব্যক্তিগত পরিচয়। আমাদের ব্যান্ড চিরকুট এর জাহিদ নিরবের মামা হওয়ার সুবাদে আমরাও মামা বলে ডাকি। তারই ধারবাহিকতায় আমার অনুষ্ঠানে মামাকে আমন্ত্রণ জানাই। আমার এক ডাকেই বিনাবাক্যে মামা আসলেন, গাইলেন, আর সারারাত আড্ডা দিলেন। শুনলাম তার বর্ণাঢ্য জীবনের গল্প।” হাসান মতিউর রহমানের ‘মন তোরে পারলাম না বুঝাইতে’ গানটিকে কেন বেছে নিলেন লিভিং রুম সেশানে?

 

পাভেলের বলেন, ‘অনেক আগে থেকেই  গানটা আমার পছন্দ। কী সহজে কত সুন্দর উপস্থাপন। সুর এবং কথার অনবদ্য মেলবন্ধন। অনেক আগে থেকেই পরিকল্পনা ছিলো যে এই গানটিকে যদি নতুন সাউন্ডে কিছু করা যায়।  অসংখ্য ধন্যবাদ গানটি যিনি তৈরি করেছেন। তার লেখা ও সুরে হাজারো গান এদেশের মানুষ ধরে ধারণ করছে। আমি বিনয়ের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই দেশের গুণী গীতিকার সুরকার ও চেনাসুরের কর্ণধার শ্রদ্ধেয় হাসান মতিউর রহমান আঙ্কেলকে। তিনি আমাদের এ গানটি উপস্থাপনের অনুমতি দিয়েছেন। আমাদের ভালোবাসা দিয়েছেন।’