শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৪:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

অবৈধ ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

অবৈধ ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কলয়াদিয়ার এলাকায় অভিযান চালানো হয়।


অভিযানে স্মার্ট, সনি-১ ও সনি-২ ইটভাটা ভেঙে দেওয়া হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠান, আমবাগান ও ফসলি জমিতে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। এসব ভাটা পর্যায়ক্রমে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। তিনি আরো জানান, ভেঙে দেয়া তিনটি ইটভাটার মালিকপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। অভিযানে সহযোগিতা করে বিজিবি, থানা পুলিশ ও আর্মড পুলিশ দল। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ছানুয়ার হোসেন বলেন, সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধের অভিযান চলমান। এর ধারাবাহিকতায় উপজেলায় তিনটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে দীর্ঘদিন ধরে বায়ুদূষণ করে আসছিল এসব ইটভাটা। প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এসব ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছিলেন শিক্ষার্থীরা। ওইদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল-ইমরানের নিকট অবৈধ ইটভাটা বন্ধে স্মারকলিপিও দেন তারা।