সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রণবীর, আলিয়া ও ভিকির ত্রিভুজ প্রেম

রণবীর, আলিয়া ও ভিকির ত্রিভুজ প্রেম

চলতি বছরের শুরুতেই নির্মাতা সঞ্জয় লীলা বানশালি ঘোষণা করেছিলেন ‘লাভ অ্যান্ড ওয়ার’ নামে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। যেখানে আলিয়া ভাট, রণবীর কাপুর ও ভিকি কৌশল অভিনয় করছেন। আলিয়ার সঙ্গে গাঙ্গুবাই কাটিয়াদি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন বানশালি। 

 

এছাড়া প্রায় ১৭ বছর আগে বানশালির হাত ধরে সিনেমায় পা রাখেন রণবীর। যদিও ভিকির সঙ্গে এবারই প্রথম কাজ করতে যাচ্ছেন বানশালি। সব মিলিয়ে দারুণ একটা চমক আসছে বলেই দর্শকরা মনে করছেন। তবে ঘোষণার পরও সিনেমাটির কোনো আপডেট পাচ্ছিলেন না সিনেপ্রেমীরা। অনেকেই ভেবেছিলেন হয়তো আলোর মুখ দেখবে না সিনেমাটি। পাশাপাশি সিনেমাটির গল্প কেমন হবে তা নিয়েও চলছিল নানা জল্পনা-কল্পনা। এবার সেই ধোঁয়াশা অনেকটাই দূর করলেন বানশালি। এরইমধ্যে নাকি সিনেমাটির একটি গানও রেডি করে ফেলেছেন তিনি।

 

যে গানটি ছাড়া সিনেমাটি অসম্পূর্ণ থেকে যাবে। অন্যদিকে পিরিয়ডিক সিনেমা বানাতেই সিদ্ধহস্ত বানশালি। তবে লাভ অ্যান্ড ওয়ার হতে চলেছে একটি লাভ স্টোরি। যেখানে ত্রিভুজ প্রেমের গল্পকে পর্দায় তুলে আনবেন তিনি। মানে রণবীরের সাবেক প্রেমিকা ক্যাটরিনার স্বামী ভিকির সঙ্গে পর্দায় প্রেম করবেন বর্তমান স্ত্রী আলিয়া! তবে পর্দার প্রেমে ভিকি নাকি রণবীর জয়ী হবেন তার খোলাসা করেননি নির্মাতা। উল্লেখ্য, সিনেমাটি ২০২৫ সালের ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।