শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১০:১৯:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বিটিভিতে নতুন মহাপরিচালক: মাহবুবুল আলম

বিটিভিতে নতুন মহাপরিচালক: মাহবুবুল আলম

ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক হিসেবে মো. মাহবুবুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।
 

গত রোববার (২২ সেপ্টেম্বর), জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী, মাহবুবুল আলমকে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করে আগামী দুই বছরের জন্য বিটিভির মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের বিস্তারিত শর্তাবলী অনুমোদিত চুক্তিতে উল্লেখ করা হবে।
 

এর আগে, আওয়ামী লীগ সরকারের পতনের পর, গত মাসের ১৮ তারিখে বিটিভির মহাপরিচালক ড. জাহাংগীর আলমকে ওএসডি করা হয়। ২০২৩ সালের ৫ জুন, তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকা মো. জাহাংগীর আলমকে আওয়ামী লীগ সরকার বিটিভির মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা।

 

এদিকে, একই দিনে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে মো. লতিফুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। কবি নজরুল ইনস্টিটিউট আইন অনুযায়ী, তাকে আগামী দুই বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।