শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

বানৌজা সমুদ্র অভিযান চট্টগ্রাম ত্যাগ, মিয়ানমারে ত্রাণ সহায়তা প্রেরণ

বানৌজা সমুদ্র অভিযান চট্টগ্রাম ত্যাগ, মিয়ানমারে ত্রাণ সহায়তা প্রেরণ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

সম্প্রতি মিয়ানমারকে শক্তিশালী ভূমিকম্পের পর মানবিক সহায়তা প্রেরণ করতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’ মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে। এ জাহাজে ত্রাণ, জরুরি চিকিৎসা সামগ্রী ও অন্যান্য মানবিক সহায়তা রয়েছে, যা মিয়ানমারে পৌঁছাবে।
 

ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে জাহাজটি প্রায় ১২০ মেট্রিক টন ত্রাণসহ মিয়ানমারের উদ্দেশে যাত্রা করেছে। নৌ বাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ত্রাণ সামগ্রী পাঠানোর কার্যক্রম পরিদর্শন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
 

আইএসপিআর জানায়, জাহাজটি ১১ এপ্রিল ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে, যেখানে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের সরকারের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে ত্রাণসামগ্রী হস্তান্তর করা হবে।
 

এই সহায়তা কার্যক্রম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশনায়, সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সেনা কল্যাণ সংস্থা ও রেড ক্রিসেন্টের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। ১২০ টন ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৭৭ মেট্রিক টন শুকনা খাবার, ৯ টনের বেশি তাঁবু ও ব্যবহারযোগ্য বস্ত্রাদি, ২৯ মেট্রিক টন বিশুদ্ধ খাবার পানি, ৪ মেট্রিক টন হাইজিন কিট এবং প্রায় ১ টন ওষুধ।
 

গত ২৮ মার্চ মিয়ানমার ও থাইল্যান্ডে সংঘটিত ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর বাংলাদেশ সরকার ইতোমধ্যে সেনাবাহিনী ও বিমান বাহিনীর মাধ্যমে ৩১.৫ মেট্রিক টন ত্রাণ সামগ্রী, উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দল পাঠিয়েছে। বাংলাদেশের এই সহানুভূতিশীল পদক্ষেপ মিয়ানমারের দুর্যোগকালীন সময়ে দুই দেশের পারস্পরিক আস্থা ও বিশ্বাসকে আরও বর্ধিত করবে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সুদৃঢ় করবে।