সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৯:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আসছে এস.ডি.জীবনর নাটক আপন-পর

আসছে এস.ডি.জীবনর নাটক আপন-পর

বিনোদন প্রতিবেদক:-

 

নাট্য নির্মাতা এস.ডি.জীবন এইবার নির্মাণ করলেন পারিবারিক গল্পভিত্তিক নাটক "আপন-পর"। সম্প্রতি মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে "আপন-পর" নাটকের চিত্রগ্রহন শেষ হয়েছে। প্রিয়া সেন'র লেখা গল্পে নাটকটিতে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনয় শিল্পী জাহিদ আশিক-মৌমিতা বিশ্বাস, আমির শাহ ও ফাতিমা।
 

নাট্য নির্মাতা এস.ডি.জীবন বলেন,"আপন-পর" নাটকের গল্পটি অসাধারণ। প্রিয়া সেন সুন্দর একটি পারিবারিক গল্প লিখেছে। আমাদের সমাজে এই রকম ঘটনা প্রতিনিয়তই ঘটছে এবং আমরা কেউ না কেউ এইসব ঘটনার মধ্যদিয়েই জীবন যাপন করছি। এই নাটক দেখে দর্শকরা নিজেদের জীবনের সাথে মিল পাবেন এবং প্রতিটা মুহুর্তে মনে হবে "আসলেই তো এটি আমাদের গল্প"। আমি মুলত সমাজের ঘটমান বাস্তবতাকে নাটকে রুপ দেয়ার চেষ্টা করেছি।বর্তমান সময়ের সমাজকে সুন্দর একটি বার্তা দিবে এই নাটকটি। অভিনেতা-অভিনেত্রী সহ টিমের সকলে আন্তরিকতার সাথে কাজটি করেছেন। আমি সকলকে নাটকটি দেখার আমন্ত্রন জানাচ্ছি।আশা করছি নাটকটি সবার ভালো লাগবে। 
 

এ প্রসঙ্গে গল্পকার প্রিয়া সেন বলেন,আমি মূলত আমার গল্পে সমাজের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি কারণ নাটক হচ্ছে সমাজের প্রতিচ্ছবি। আমাদের চারপাশে এইরকম ঘটনা প্রনিয়তই ঘটছে। বিশেষ করে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আমরা পারিবারিক সর্ম্পক,বন্ধন এগুলো ভূলে যাই।আপনজন থেকে দূরে সরে যাই কিন্তু যখন বুঝি তখন হয়তো আর ক্ষমা চাওয়ার সময়টুকুও আমাদের হাতে থাকে না। আশা করছি এই নাটকটি সবার পছন্দ হবে।
 

রমজান মাসেই "জীবন প্রিয়া ডিজিটাল" ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে নাটক "আপন-পর"। নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন নাসরিন সুলতানা, এম.এম.রহমান, নুরুল কবির, দোলা খান, মঞ্জুর হোসেন সহ আরো অনেকে। চিত্রগ্রহনে ছিলেন শাকিল আহমেদ আফরান। নাটকটি প্রযোজনা করেছেন "জীবন প্রিয়া ডিজিটাল" ।