শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৭:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

অবরোধে সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরছেন

অবরোধে সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরছেন

গত শনিবার থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খাগড়াছড়িতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দূরপাল্লার গাড়ি চলাচল শুরু হওয়ায় জনজীবন আবার পূর্বের গতিতে ফিরতে শুরু করেছে।

বিশেষ করে, সাজেকে তিন দিন আটকে পড়া অসংখ্য পর্যটক সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় সাজেক থেকে খাগড়াছড়ি সদরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সকাল ৭টায় ১১২টি পিকআপ, জীপ, ২৩টি সিএনজি এবং শতাধিক মোটরসাইকেল করে পর্যটকরা সাজেক ছাড়েন।

সহিংসতার পর পরিস্থিতি স্বাভাবিক: গত কয়েকদিনের সহিংসতার পর খাগড়াছড়ির পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। জনজীবনে স্বস্থি ফিরে আসতে শুরু করেছে। দোকানপাট খুলেছে এবং মানুষের চলাচল বেড়েছে।

অবরোধের কারণ: উল্লেখ্য, খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রতিক সহিংস ঘটনার প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি পালিত হয়েছিল।