শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৮:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নির্বাচনী সংস্কারে বিলম্বের আশঙ্কা

নির্বাচনী সংস্কারে বিলম্বের আশঙ্কা

ঢাকা প্রেস নিউজ



নবগঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদারের মতে, দেশের নির্বাচনি ব্যবস্থার ব্যাপক সংস্কারে আরও সময় লাগতে পারে। তিনি মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

 

ড. বদিউল আলম বলেন, “আমরা নির্বাচনি ব্যবস্থার সব দিক বিশ্লেষণ করে তার ভিত্তিতে সংস্কার প্রস্তাবনা দেব। তবে এগুলো বাস্তবায়নে রাজনৈতিক দল ও সরকারের মধ্যে দীর্ঘ আলোচনা প্রয়োজন হতে পারে। একটা রোডম্যাপ তৈরি করে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে হবে।”
 

এর আগে সেনাপ্রধান দেড় বছরের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা ব্যক্ত করেছিলেন। কিন্তু কমিশন প্রধানের মতে, এই সময়ের মধ্যে সবকিছু সম্পন্ন করা কঠিন হতে পারে।
 

উল্লেখ্য, গত আগস্টে দেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর নির্বাচন ব্যবস্থা, সংবিধানসহ বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। কমিশনগুলোকে আগামী ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও, কমিশন প্রধানের এই মন্তব্যে সংস্কার প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।