বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৮:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৬ উইকেটে আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশের যুবারা

৬ উইকেটে আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশের যুবারা

আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশের যুবারা। ব্লুমফন্টেইনে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ যুব দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।

প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৫ রান করে আয়ারল্যান্ড। দলের পক্ষে কিয়ান হিলটন ১১২ বলে ৯০ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে ১৯ বল হাতে রেখেই ৬ উইকেটে ২৩৬ রান করে জয় পায় বাংলাদেশ। আহরার আমিন ৬৩ বলে ৪৫ ও শিহাব জেমস ৫৪ বলে ৫৫ রানে অপরাজিত ছিলেন।

এই জয়ে দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে বাংলাদেশ। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে বাংলাদেশের চেয়ে রান রেটে এগিয়ে দ্বিতীয়স্থানে আয়ারল্যান্ড। ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত।

এই জয়ের ফলে আগামী ২৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জিতলেই সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ।