শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৩:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

বালুয়ায় ছাত্র-জনতার মুহুর্মুহু স্লোগান ‘রংপুরে নয়, গাইবান্ধায় চাই চীনের মৈত্রী হাসপাতাল’

বালুয়ায় ছাত্র-জনতার মুহুর্মুহু স্লোগান ‘রংপুরে নয়, গাইবান্ধায় চাই চীনের মৈত্রী হাসপাতাল’

গাইবান্ধা প্রতিনিধি:-



রংপুর নয়, গাইবান্ধায় চাই চীনের ১০০০ শয্যার মৈত্রী হাসপাতাল’ ছাত্র-জনতার মুহুর্মুহু স্লোগানে মুখর হয়ে ওঠে গাইবান্ধা সদর উপজেলার বালুয়া বাজার এলাকা।


 

বালুয়ায় ছাত্র-জনতার মুহুর্মুহু স্লোগান ‘রংপুরে নয়, গাইবান্ধায় চাই চীনের মৈত্রী হাসপাতাল’


 

বৃহস্পতিবার সকালে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে ‘ছাত্র-জনতা ও গাইবান্ধাবাসীর’ উদ্যোগে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নাকাইহাট রোডের বালুয়া বাজার এলাকায় তিন কিলোমিটারব্যাপী মানববন্ধনে ওই ইউনিয়নসহ আশেপাশের ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত ছাত্রছাত্রী, সাধারণ মানুষ, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনের কারণে ওই রোডে ধীর গতিতে যানবাহন চলাচল করে। 
 

গাইবান্ধা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও রামচন্দ্রপুর হাসপাতাল পুনরুজ্জীবিতকরণ কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন কমিটির সদস্য সচিব রোকন-উদ-দৌলা রোকন, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোসাব্বির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, শিক্ষক আব্দুর রহমান, সাইদুর রহমান, রওশন আলম প্রমুখ। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা। 


বক্তারা বলেন, ৩১ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত রামচন্দ্রপুর হাসপাতালটি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এখানে সুযোগ-সুবিধা থাকার পরেও অজ্ঞাত কারণে হাসপাতালটি সচল করা হচ্ছে না। চীনের মৈত্রী হাসপাতালটি প্রতিষ্ঠার জন্য এলাকার লোকজন প্রয়োজনে আরও জমি দানে রাজি রয়েছেন। এই জায়গায় চীনের ১০০০ শয্যার হাসপাতালটি প্রতিষ্ঠিত হলে গোটা রংপুর বিভাগের মানুষ উপকৃত হবে। বক্তারা রংপুরের পরিবর্তে গাইবান্ধার রামচন্দ্রপুরের বালুয়া হাসপাতালটি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের দাবি জানান।