শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০২:২১:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চট্টগ্রামের টায়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

চট্টগ্রামের টায়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-


 

চট্টগ্রামের পাহাড়তলী নয়াবাজার মৌসুমি আবাসিক এলাকায় অবস্থিত একটি টায়ার কারখানায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে ভয়াবহ আগুন লাগে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরবর্তীতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে ঘন ধোঁয়া ও কারখানায় জ্বালানি তেলের উপস্থিতি আগুন নিয়ন্ত্রণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

 

আগুনের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা শাখাওয়াত হোসেন জানান, আগুনের তীব্রতা এত বেশি যে আশপাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা নিজেদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

 

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কোনো ধরনের বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

 

আগুনে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নির্ণয় করা যায়নি। তবে কারখানার বিপুল পরিমাণ মূল্যবান যন্ত্রপাতি ও কাঁচামাল পুড়ে ছাই হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।