শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩০:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বেরোবি প্রক্টরের ঘোষণা চোর ধরিয়ে দিলে পুরস্কার

বেরোবি প্রক্টরের ঘোষণা  চোর ধরিয়ে দিলে পুরস্কার

ঢাকা প্রেস
বেরোবি বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:-


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে চুরির ঘটনা দিন দিন বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান শনিবার (১৯ অক্টোবর) জানিয়েছেন, ক্যাম্পাসে চোর ধরতে পারলে পুরস্কার দেওয়া হবে।

 

প্রক্টরের মতে, গত ছয় মাসে ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি বাইসাইকেল ও মোটরসাইকেল চুরি হয়েছে। এমনকি শিক্ষকদের ডরমিটরিও এই চুরির আওতায় পড়েছে। সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও চোরদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, ক্যাম্পাসে মাদকের দৌরাত্ম্য বৃদ্ধির ফলে চুরির ঘটনাও বেড়েছে। এছাড়া, কিছু অসাধু চক্র বিশ্ববিদ্যালয়ের ভেতরেই এই চুরি চক্র পরিচালনা করছে বলে তাদের সন্দেহ।
 

এই পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আনসার ও নিরাপত্তাকর্মীদের নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি, চোর ধরতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়ে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে। তবে, পুরস্কারের পরিমাণ এখনও স্পষ্ট করা হয়নি।