সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৮:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আইসিডিডিআরবি জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আইসিডিডিআরবি জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় প্রজেক্ট রিসার্চ ম্যানেজার পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

 

পদের নাম: প্রজেক্ট রিসার্চ ম্যানেজার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান/বায়োস্ট্যাটিস্টিকস/পপুলেশন সায়েন্স বিষয়ে ভালো ফলসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভিলেন্স সিস্টেম/পপুলেশন বেজড হাউস হোল্ড সার্ভিস/হেলথ প্রজেক্ট বিশেষ করে হেলথ রিসার্চে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

 

চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন: বছরে বেতন ১৮ লাখ ৮৮ হাজার ৩৭০ টাকা।
সুযোগ-সুবিধা: বাসাভাড়া, প্রভিডেন্ট ফান্ড, সন্তান ভাতা (মাসে সন্তানপ্রতি ১ হাজার ৯১৭ টাকা), উৎসব বোনাস, কর্মীর স্বামী/স্ত্রী ও সন্তানের চিকিৎসা–সুবিধা, গোষ্ঠী জীবনবিমা, ক্যানটিন ভর্তুকি, পরিবহন, ডে–কেয়ার সুবিধাসহ অন্যান্য ভাতা দেওয়া হবে।


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আইসিডিডিআরবির ওয়েবসাইট থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১২ জুন ২০২৪।