শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩১:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

এনবিআর চেয়ারম্যানের কঠোর সতর্কবাণী: কর ফাঁকির বিরুদ্ধে জিরো টলারেন্স

এনবিআর চেয়ারম্যানের কঠোর সতর্কবাণী: কর ফাঁকির বিরুদ্ধে জিরো টলারেন্স

ঢাকা প্রেস নিউজ

 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর ফাঁকির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান সোমবার (২৩ সেপ্টেম্বর) জানিয়েছেন, ব্যক্তি বা প্রতিষ্ঠান, যে কেউ কর ফাঁকি দিলে তাকে ছাড় দেয়া হবে না।
 

আগারগাঁওয়ে ই-রিটার্ন সার্ভিস সেন্টার উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "করদাতাদের সুবিধার্থে আমরা সব ধরনের লেনদেনকে ডিজিটাল করার চেষ্টা করছি। এতে কর ফাঁকি রোধ করা সহজ হবে।"
 

এনবিআরের তথ্যানুযায়ী, গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইনে রিটার্ন দাখিলের সুবিধা চালু হয়েছে। মাত্র ১৩ দিনে ২০ হাজারেরও বেশি আয়করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন।