শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৬:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

মুরাদনগরে বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইদ্রিস গ্রেপ্তার

মুরাদনগরে বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইদ্রিস গ্রেপ্তার

নিউজ ডেস্ক:-

 

কুমিল্লার মুরাদনগর উপজেলায় সংঘটিত দুটি মামলায় বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইদ্রিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (তারিখ) উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ মুরাদনগরের কোম্পানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে শ্রমিক নেতা আবুল কামালকে আটক করে পুলিশ। ওইদিন সন্ধ্যায় তাকে ছাড়িয়ে নিতে মুরাদনগর থানায় হামলা চালানো হয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর মারধরের অভিযোগ ওঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।
 

এ ঘটনার পর মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আক্কাস বাদী হয়ে থানায় হামলা, আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টাসহ পুলিশের ওপর হামলার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মামলায় মুরাদনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানাকে প্রধান আসামি করে ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়।
 

একই ঘটনার পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু ফয়সাল চাঁদাবাজি ও মারধরের অভিযোগ এনে আরেকটি মামলা করেন। ওই মামলায় শ্রমিক নেতা আবুল কামালকে প্রধান আসামি করে ৩০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়।
 

এই দুই মামলায় এখন পর্যন্ত বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।