সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৭:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রজত জয়ন্তী পেরিয়ে ২৬ বছর পার করলো চ্যানেল আই

রজত জয়ন্তী পেরিয়ে ২৬ বছর পার করলো চ্যানেল আই

আজ থেকে ২৬ বছর আগে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই যাত্রা শুরু করে। রজত জয়ন্তী পেরিয়ে ২৬ বছরে পার করলো চ্যানেলটি। ১ অক্টোবর চ্যানেল আইয়ের জন্মদিন। তবে মন খারাপের খবর হলো, এবারের জন্মদিনে চ্যানেল আই প্রাঙ্গণে কোনো অনুষ্ঠান থাকবে না।


শুধুমাত্র চ্যানেল আইয়ের পর্দাজুড়ে থাকবে বিভিন্ন অনুষ্ঠান। জন্মদিন উপলক্ষে চ্যানেল আই পরিবারের সদস্যদের একদিনের বেতন প্রদান করা হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য। চ্যানেল আই বছর জুড়ে নানান অনুষ্ঠান প্রচার করে থাকে। শাইখ সিরজ-এর উপস্থাপনা এবং পরিচালনায় হৃদয়ে মাটি ও মানুষ, মুকিত মজুমদার বাবুর উপস্থাপনা এবং পরিচালনায় প্রকৃতি ও জীবন।


জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রা, তারকা কথন, টু দ্যা পয়েন্ট, হোয়াট এ শো । এ ছাড়াও নিয়মিত প্রচারিত হয় ম্যাগাজিন অনুষ্ঠান, নাটক টেলিফিল্ম, চলচ্চিত্র সহ নানা ধরনের বিনোদনধর্মী অনুষ্ঠান। ২৬ বছর পূর্তি উপলক্ষে চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক এবং শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর গণমাধ্যমকে বলেন, ‘বিশ্বময় বাংলা ভাষাভাষীর স্বপ্ন আকাঙ্ক্ষা আর জীবনধারার প্রিয় চ্যানেল আই পথচলার পঁচিশ বছর পার করে এবার ছাব্বিশে পা রাখল।

 

শতভাগ পেশাদারিত্ব, নতুনত্ব, সৃজনশীলতা ও তারুণ্যের জয়গান গেয়ে পঁচিশ বছর পার করার এই অধ্যায়। টেলিভিশন কিংবা গণমাধ্যম নিয়ে মানুষের তৃষ্ণা ও প্রত্যাশাগুলো পূরণ করে এগিয়ে চলেছে চ্যানেল আই। তথ্যপ্রযুক্তির বিকাশ ও আকাশ সংস্কৃতির নতুন নতুন অগ্রযাত্রার মধ্যে চ্যানেল আইর পথচলা নতুন নতুন উদ্ভাবনের ভেতর দিয়ে। প্রথম দিন যে নতুনত্বের মালা গেঁথেছিল, আজও তা গেঁথে চলেছে।’