শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৬:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কক্সবাজারে অপরাধী চক্রের টর্চার সেল উন্মোচিত, চারজন গ্রেপ্তার

কক্সবাজারে অপরাধী চক্রের টর্চার সেল উন্মোচিত, চারজন গ্রেপ্তার

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

কক্সবাজার শহরে র‌্যাব একটি ভয়াবহ অপরাধী চক্রের টর্চার সেল উন্মোচন করেছে। গত মঙ্গলবার মধ্যরাতে পুরাতন জাদিরাম বৌদ্ধ বিহারের পাহাড়ে চালানো অভিযানে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
 

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. কামরুজ্জামান জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই চক্রটি পর্যটকসহ সাধারণ মানুষকে জিম্মি করে নির্যাতন চালিয়ে আসছিল। তারা পরিত্যক্ত একটি ঘরকে আস্তানা হিসেবে ব্যবহার করে অপহরণ, ছিনতাই ও মুক্তিপণ আদায়ের কাজে লিপ্ত ছিল।
 

গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার শহরের ঘোনারপাড়ার বান্টু দাশের ছেলে উজ্জ্বল দাশ, মৃত বিমল দের ছেলে উৎপল দে, মৃত দুলাল ধরের ছেলে বিধান ধর এবং কাজল রুদ্রের ছেলে অন্তর রুদ্র।
 

র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে আস্তানাটি ঘিরে ফেললে অপরাধীরা পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে চারজনকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। আস্তানা তল্লাশি করে কিরিচ দা, ছুরি, প্লাস্টিকের লাঠি, রশি এবং চুরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
 

গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরে মানুষকে লক্ষ্য করে অপরাধ চালিয়ে আসছিল। জিম্মিদের নির্যাতন করে মুক্তিপণ আদায় করত তারা।

এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।