শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৯:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

উখিয়ায় যোগদানের আগেই বিতর্কিত ইউএনও সিফাতকে আবারো বদলি!

উখিয়ায় যোগদানের আগেই বিতর্কিত ইউএনও সিফাতকে আবারো বদলি!

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার ( কক্সবাজার):-


 

কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে উখিয়ায় বদলী করা হয়েছিলো উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন কে।
 

তবে উখিয়ায় যোগদান না করেই পুনরায় কেনো বদলি হলেন তা নিয়ে প্রশ্নের শেষ নেই গণমাধ্যমের শিরোনাম হওয়া ৩৪ বিসিএস এর এই কর্মকর্তাকে ঘিরে। 
 

১০ নভেম্বর (রবিবার), জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিফাত উদ্দিন কে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ পরিত্যক্ত সম্পদ ব্যবস্থাপনা বোর্ড এর সিনিয়র সহকারী কমিশনার পদে প্রেষণে বদলি করা হয়েছে।
 

এর আগে গত বৃহস্পতিবার (৭ নভেম্বর)  চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিফাত'কে মুরাদনগর থেকে বিশেষায়িত উপজেলা উখিয়ায় পদায়ন করা হয়েছিলো।
 

একই প্রজ্ঞাপনে উখিয়ার বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন'কে বদলি করা হয় রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায়।
 

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আত্মগোপনে থাকা জাহাঙ্গীর আলম সরকার ও মুরাদনগর উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোরের অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিতি আছে ইউএনও সিফাত উদ্দিনের। 
 

অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের ওই দুই নেতার (পিতা-পুত্র) তথা দলটির পক্ষাবলম্বন করেছিলেন  ইউএনও সিফাত উদ্দিন।
 

গত ৭ সেপ্টেম্বর বিভিন্ন জাতীয় গণমাধ্যমে 'মুরাদনগরে ইউএনও সিফাতের অপসারণ চায় এলাকাবাসী' শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়।
 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের ৮ এপ্রিল মুরাদনগরে যোগদানের পর শেখ মুজিবের মুর‍্যালে শ্রদ্ধা নিবেদন করে সিফাত নিজেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান দাবি করেন। 
 

স্থানীয়দের দাবি, অনিয়ম-দুর্নীতির ভাগবাঁটোয়ারার অংশ পেতে সদ্য পতিত এমপি জাহাঙ্গীর আলম এবং তার ছেলে অপসারিত উপজেলা চেয়ারম্যান কিশোরের সঙ্গে যুক্ত হয়ে মুরাদনগরে তিনি শুরু করেন নানা অপকর্ম।
 

সূত্র বলছে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে টিআর, কাবিখা, ইজিপিপিসহ ওই সেক্টর ৫% কমিশন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের যে কোনো ফাইল থেকে স্বাক্ষরে ২% হারে কমিশন সিফাতকে দিতে হয়। 
 

অনিয়মের সংবাদ প্রকাশ হওয়ার পর, গভর্নিং বডির সভাপতি থাকার সুবাদে মুরাদনগরের কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদেরকে সাংবাদিকদের বিরুদ্ধে উসকে দিয়ে মানববন্ধন করান সিফাত।