শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৮:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ফরিদপুরে গৃহবধূর আত্মহত্যার ঘটনা

ফরিদপুরে গৃহবধূর আত্মহত্যার ঘটনা

ঢাকা প্রেস
ফরিদপুর জেলা প্রতিনিধি:-


ফরিদপুরের মধুখালীতে এক মর্মান্তিক ঘটনায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ফরিদপুরের মধুখালীতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে, মধুখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম গাড়াখোলা গ্রামের নিজ বাসভবনে রুমা বেগম (২৫) নামে এক গৃহবধূকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রুমার নানী সোফিয়া বেগম তাকে এই অবস্থায় দেখে চিৎকার করে উঠলে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

মধুখালী থানার এসআই নিজাম শেখ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, রুমার দুই বছরের ছেলে মাহমুদুল হাসান সাদাত ঠিকমতো খাওয়া-দাওয়া না করায় তার স্বামী সাগর ফকির তাকে রাগারাগি করেছিলেন। এই ঘটনায় অভিমান করেই রুমা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।