শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:৩২:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

পলাশবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

পলাশবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ঢাকা প্রেস

সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:-

 

 

গাইবান্ধার পলাশবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

৬ অক্টোবর রোববার বিকেলে পলাশবাড়ী কেন্দ্রীয় কালীমন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পলাশবাড়ী উপজেলা শাখার  সভাপতি 
শ্রী দীলিপ চন্দ্র সাহা। 

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কাওসার মো নজরুল ইসলাম লেবু মাওলানা। 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক। 

পৌর জামায়াতের সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ,সাধারণ সম্পাদক তাজুল ইসলাম মিলনসহ 
জামায়াত ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।