শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩১:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

ঢাকা প্রেস নিউজ


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নতুন কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংগঠনটির অন্যতম সমন্বয়ক সারজিস আলাম।

 

চার সদস্য বিশিষ্ট এই কমিটিতে হাসানাত আব্দুল্লাহকে আহ্বায়ক, আরিফ সোহেলকে সদস্য সচিব, আব্দুল হান্নান মাসুদকে মুখ্য সচিব এবং উমামা ফতিমাকে মুখপাত্র করা হয়েছে।
 

সারজিস আলাম জানান, সারা দেশে ভুয়া সমন্বয়কের নামে অনেক অপকর্ম হচ্ছে। এই সমস্যা সমাধানে এবং সংগঠনটিকে আরও শক্তিশালী করতেই এই কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, আগামীতে সংগঠনটিকে সারা দেশের জেলা-উপজেলায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
 

অন্যান্য সমন্বয়করা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দল নয়। তবে দ্রুততম সময়ের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ করা হবে।
 

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্লাটফর্ম হিসেবে গড়ে ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।