সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৯:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ২৮ ক্যাটাগরির পদে ১৯৮ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলো পঞ্চম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


যেসব পদে নিয়োগ
১৯৮ পদের মধ্যে সিস্টেম অ্যানালিস্ট ১ জন, প্রোগ্রামার ১ জন, অ্যাসিস্ট্যান্ট মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ার ১, বৈজ্ঞানিক কর্মকর্তা ৩২ জন, বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষি অর্থনীতি) ২ জন, বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষি প্রকৌশল) ২ জন, বৈজ্ঞানিক কর্মকর্তা (ফুড টেকনোলজি) ৪ জন, বৈজ্ঞানিক কর্মকর্তা (পরিসংখ্যান) ২ জন, এস্টিমেটর ১ জন, পরিবহন কর্মকর্তা ১ জন, বৈজ্ঞানিক সহকারী ৩৫ জন, কম্পিউটার অপারেটর ২ জন, অফিস সহকারী কাম হিসাবরক্ষক ৮ জন ও অফিস সহকারী ৭ জন নেওয়া হবে।

এছাড়া স্টোর কিপার কাম অফিস সহকারী ১ জন,  ভান্ডাররক্ষক ৯ জন, ইলেকট্রিশিয়ান ৩ জন, বুলডোজার ড্রাইভার ১ জন, গাড়িচালক ৭ জন,  ট্রাক্টর ড্রাইভার ২ জন, পাওয়ার টিলার ড্রাইভার ২ জন, ম্যাশন ১ জন, প্লাম্বার ২ জন, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট ১৪ জন, প্রিপেয়ারার ২ জন, ক্যাশ সরকার ১ জন, সহকারী বাবুর্চি ১ জন, রুম অ্যাটেনডেন্ট ১ জন, চেইনম্যান ১ জন, হ্যামারম্যান ১ জন, অফিস সহায়ক ১৬ জন ও নিরাপত্তা প্রহরী ৩৪ জন নেওয়া হবে।

যেভাবে আবেদন
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে এই ওয়েবসাইটের http://bari.teletalk.com.bd/ মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে ।

আবেদনের শেষ সময়
৩০ সেপ্টেম্বর, ২০২৩।