শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৪:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

শ্রেণিকক্ষে হঠাৎ শিক্ষার্থীদের অসুস্থতা, ৭ জন হাসপাতালে

শ্রেণিকক্ষে হঠাৎ শিক্ষার্থীদের অসুস্থতা, ৭ জন হাসপাতালে

ঢাকা প্রেস
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেণিকক্ষে ১০ জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে সাতজনকে দ্রুত জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা সবাই নবম শ্রেণির।
 

অসুস্থ শিক্ষার্থীরা হলো - সারিকা আক্তার, আশা মনি, চাঁদনি আক্তার, আফরিন আক্তার, ইসরাত জাহান, আশা মনি এবং সানজিদা আক্তার।
 

অভিভাবকদের বক্তব্য অনুযায়ী, ক্লাস চলাকালে প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্টে ভুগতে শুরু করলে, পর্যায়ক্রমে আরও ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিকেলে পরিবারের সদস্যরা তাদের হাসপাতালে নিয়ে যান। কিছু অভিভাবক ধারণা করছেন, এটি জরায়ু ক্যান্সারের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অনিক দেব বলেন, এটি প্যানিক অ্যাটাকের লক্ষণ হতে পারে। এটির নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই এবং ২-১ দিনের মধ্যে তারা সুস্থ হয়ে উঠবে।