মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০১:৫০:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে ভিকারুননিসার সেই শিক্ষক বরখাস্ত

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে ভিকারুননিসার সেই শিক্ষক বরখাস্ত

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবু সুফিয়ানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী কালের কণ্ঠকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। অধ্যক্ষ বলেন, গত বুধবার ভার্চুয়ালি জরুরি সভা ডেকে সেখানে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


ছাত্রীর অভিভাবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে গভর্নিং বডির সভা ডেকে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির কাছে লিখিত অভিযোগে ছাত্রীর বাবা জানান, তার মেয়েকে প্রাইভেট পড়াতেন অভিযুক্ত আবু সুফিয়ান। তিনি ভুক্তভোগী ছাত্রীর মোবাইলে সম্মানহানিকর অশ্লীল খুদে বার্তা পাঠাতেন।