সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে চাকরির বিজ্ঞপ্তি

চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে চাকরির বিজ্ঞপ্তি

বেসরকারি অলাভজনক সংস্থা চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি ঢাকায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স) পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ফিন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিএ কোর্স সমাপ্ত করা থাকলে ভালো। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত চার থেকে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন ও অ্যাকাউন্টিং সফটওয়্যারের কাজ জানাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। সাংগঠনিক দক্ষতা ও সময় ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চাকরির ধরন: ফিক্সড টার্ম
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৬০,০০০ টাকা (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। এ ছাড়া উৎসব বোনাস ও প্রভিডেন্ট ফান্ডের সুবিধা আছে।


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কাভার লেটার, (এক পৃষ্ঠা) সিভিসহ (দুই পৃষ্ঠা) আবেদনপত্র hr@chrfbd.org এই ঠিকানায় ই–মেইল করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১১ সেপ্টেম্বর ২০২৩।