শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৪:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সেন্টমার্টিন-টেকনাফ নৌ রুটে ভয়াবহ দুর্ঘটনা: শিশু নিখোঁজ

সেন্টমার্টিন-টেকনাফ নৌ রুটে ভয়াবহ দুর্ঘটনা: শিশু নিখোঁজ

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-


 

সেন্টমার্টিন থেকে টেকনাফের শাহপরীর দ্বীপে আসার পথে একটি স্পিডবোট উল্টে যাওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় নুর আলী শাহ (৮) নামে এক শিশু নিখোঁজ রয়েছে।
 

ঘটনাস্থল থেকে বাকি ৭ জন যাত্রীকে উদ্ধার করা হলেও, নিখোঁজ শিশুটির সন্ধান এখনও পাওয়া যায়নি। সোমবার সকাল ১১টার দিকে সাগর উত্তাল থাকাকালীন শাহপরীর দ্বীপের গোলারচর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সেন্টমার্টিন থেকে টেকনাফগামী স্পিডবোটটি সাগরের উত্তাল ঢেউয়ে আছড় খেয়ে উল্টে যায়।
 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানও এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাগরের প্রতিকূল আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।