শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৮:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

যশোরে ব্যবসায়ী খুন: জমি বিরোধের জেরে হত্যাকাণ্ডের আশঙ্কা

যশোরে ব্যবসায়ী খুন: জমি বিরোধের জেরে হত্যাকাণ্ডের আশঙ্কা

ঢাকা প্রেস,যশোর প্রতিনিধি:-
 

যশোরের খোলাডাঙ্গায় সোমবার রাতে ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন আমিনুল ইসলাম সজল, যিনি ওই এলাকার আজিজুল ইসলাম মিন্টু মুন্সির ছেলে।
 

পুলিশ সূত্রে জানা যায়, সজলের খোলাডাঙ্গায় একটি টাইলসের দোকান ছিল। মসজিদ থেকে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

চিকিৎসকের মতে, সজলের শরীরে কমপক্ষে ১০টি ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
 

স্থানীয়রা জানিয়েছেন, খোলাডাঙ্গা রেললাইনের পাশে একটি জমি নিয়ে সজলের স্থানীয় সন্ত্রাসী খোড়া কামরুলের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সন্দেহ করা হচ্ছে, এই জমি বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
 

এ ঘটনায় যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং থানা পুলিশ ও ডিবির একটি যৌথ টিমকে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাতে নির্দেশ দিয়েছেন।