৬ ধরনের পদে ১৪তম, ১৬তম ও ১৯তম গ্রেডে মোট ২৬১ জন নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়, ময়মনসিংহ। সবচেয়ে বেশি সংখ্যক জনবল নেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদে, ২৩১ জন। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে ২৮ মে ২০২৪ তারিখের মধ্যে। কেবল ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনের সুযোগ পাবেন।







