সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৮:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সালমান খানকে হত্যা পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে

সালমান খানকে হত্যা পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে

বলিউড সুপারস্টার সালমান খানের যেন সমস্যা পিছু ছাড়ছে না ।  এবার বেরিয়ে এলো সালমান খানকে হত্যা পরিকল্পনা নিয়ে ভয়াবহ তথ্য। তাকে হত্যার জন্য দুর্বৃত্তরা ভয়াবহ পরিকল্পনা করেছিল। এর আগে এই অভিনেতার ঘরের জানালায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। এবার সালমানের গাড়িতে হামলা চালানোর পরিকল্পনা করেছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় বিষ্ণোই গ্যাং এর সদস্য চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যম এর খবরে বলা হয়েছে, সালমানকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা ছিল তাদের। তারা পাকিস্তানি অস্ত্র সরবরাহকারীর কাছ থেকে অস্ত্র কেনার পরিকল্পনা করেছিল। তদন্তে জানা গেছে, অভিযুক্তরা সালমানের বাড়িতে ও ফার্মহাউসের রেইকি করে গিয়েছিল। এর আগে এই পরিকল্পনায় অভিযুক্ত একজন পাকিস্তানি নাগরিকের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করে। তার কাছ থেকে একে-৪৭ র মতো অস্ত্র অর্ডার করা হয়েছিল।
এই নায়কের ওপর হামলা চালাতে নাবালকদের ব্যবহার করার পরিকল্পনাও ছিল তাদের। হামলার পর নৌকায় করে শ্রীলঙ্কায় পালিয়ে যাওয়ারও পরিকল্পনা ছিল তাদের।
এর আগে মুম্বাইয়ের বান্দ্রায় সালমান খানের বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়েছিল একদল দুর্বৃত্ত। তাদের একজন ওই একই গ্যাংয়ের সদস্য ছিল।
জানা গেছে, ১৯৯৮ সাল থেকে বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে রয়েছেন সালমান খান। ওই বছরই একটি সিনেমার শুটিংয়ে গিয়ে রাজস্থানে একটি কৃষ্ণসার হরিণ মারেন এই অভিনেতা।
আর এই কৃষ্ণসার হরিণকে দেবতা রূপে পুজা করে বিষ্ণোই গ্যাং। এরপর থেকেই সালমানকে হত্যার জন্য একের পর এক পরিকল্পনা করছে এই গ্যাং গ্রুপ।