সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩২:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নাসের-আথারটনদের রুজি-রোজগার নিয়ে গাভাস্কারের খোঁচা

নাসের-আথারটনদের রুজি-রোজগার নিয়ে গাভাস্কারের খোঁচা

স্পোর্টস ডেস্ক:-

 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যে বাড়তি সুবিধা পাচ্ছে—এমন সমালোচনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসাইন ও মাইক আথারটনকে নিজেদের দল নিয়ে চিন্তা করার পরামর্শ দিয়েছেন তিনি। একইসাথে, গাভাস্কার মন্তব্য করেছেন যে ভারতীয় ক্রিকেটের কারণে তাদেরই রুজি-রোজগার হয়ে থাকে।
 

পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যান্য দল একাধিক ভেন্যুতে খেললেও ভারত খেলছে শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। এই বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন নাসের, আথারটন এবং দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন। তাদের মতে, একমাত্র দুবাইয়ে খেলায় ভারত বাড়তি সুবিধা পাচ্ছে, যা অন্যান্য দলগুলোর জন্য সমান সুযোগ সৃষ্টি করছে না।
 

এদিকে, গাভাস্কার এই সমালোচনায় বেশ চটে গিয়ে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "তারা সবাই অভিজ্ঞ ও জ্ঞানী, কিন্তু নিজেদের দলের সেমিফাইনালে না ওঠার দিকে মনোযোগ দিচ্ছে না! ভারতকে নিয়ে সমালোচনা করার আগে নিজেদের দল কেন ভালো খেলতে পারছে না, সেটাই ভাবা উচিত।"
 

গাভাস্কার আরও যোগ করেন, "তোমাদের দলের ফলাফল নিয়ে চিন্তা করো, নিজের দেশের কথা ভাবো। কিন্তু সবসময় ভারত নিয়েই আলোচনা করা হয়। এখন এসব বিষয়ে আরও বেশি মনোযোগ দেওয়া দরকার। তারা যা বলবে, বলুক—আমরা আমাদের কাজেই ব্যস্ত।"
 

এছাড়া, নাসের ও আথারটনদের রুটি-রুজির প্রসঙ্গ টেনে গাভাস্কার বলেন, "বিশ্ব ক্রিকেটে ভারতের যে প্রভাব, তা হয়তো তারা বুঝতে পারছেন না। সম্প্রচার ও মিডিয়া স্বত্ব থেকে ভারত যে পরিমাণ অর্থ প্রদান করে, সেটাই তাদের বেতন নির্ভর করে।"
 

গাভাস্কারের এই মন্তব্যের পর নাসের ও আথারটনরা এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি।