সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩২:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বস্ত্র অধিদপ্তরের ১৩-১৮তম গ্রেডের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বস্ত্র অধিদপ্তরের ১৩-১৮তম গ্রেডের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বস্ত্র অধিদপ্তরের ১৩-১৮তম গ্রেডের রাজস্ব খাতভুক্ত স্থায়ী ও অস্থায়ী তিন ক্যাটাগরির পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। পদগুলো হলো ট্রেইলার মাস্টার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষা ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। রাজধানীর কারওয়ান বাজারে বস্ত্র অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পরীক্ষা নেওয়া হবে।


মৌখিক পরীক্ষার বোর্ডে যেসব কাগজপত্র দেখাতে হবে, সেগুলো হলো প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদ, দুই কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা সত্যায়িত রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদ। এসব কাগজপত্রের মূল কপি দেখাতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

মৌখিক পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে বস্ত্র অধিদপ্তরের প্রধান কার্যালয়ে উপস্থিত হতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমণ ভাতা দেওয়া হবে না।