বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৯:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পিএসজিকে জেতালেন জোড়া গোল করে এমবাপ্পে

পিএসজিকে জেতালেন জোড়া গোল করে এমবাপ্পে

লিগ ওয়ানের নতুন মৌসুমে প্রথম জয়ের দেখা পেয়েছে পিএসজি। ঘরের মাঠ পার্ক দি প্রিন্সেসে লেন্সের বিপক্ষে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকার নৈপুণ্যে লেন্সকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। 

ম্যাচের ৪৪তম মিনিটে মার্কো আসেনসিও গোল করে পিএসজিকে এগিয়ে দেন। ফরাসি জায়ান্টদের হয়ে আসেনসিওর এটাই প্রথম গোল। 

৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। লুকাস হার্নান্দেজের সঙ্গে বল আদান-প্রদান করে প্রথম শটেই তিনি লেন্স গোলরক্ষক সাম্বাকে পরাস্ত করেন। এরপর এমবাপ্পের আরো একটি শট দারুণ দক্ষতায় রুখে দেন সাম্বা।


বার্সেলোনা থেকে পিএসজিতে আসার পর প্রথমবারের মতো মূল দলে খেলতে নামা ওসমানে ডেম্বেলে গোলের সুযোগ হাতছাড়া করেছেন।

৯০তম মিনিটে পেনাল্টি বক্সের কাছাকাছি জায়গা থেকে এমবাপ্পে নিজের দ্বিতীয় গোল করে পিএসজির ব্যবধান ৩-০ করেন। তবে শেষ মুহূর্তে মরগান গুইলাভোগুইয়ের শেষ শটটি মিলান স্ক্রিনিয়ারের সঙ্গে ডিফ্লেক্ট হয়ে জালে জড়ালে সান্ত্বনার এক গোল পায় লেন্স। 

এবারের লিগে প্রথম দুই ম্যাচে জয়হীন ছিল পিএসজি। তাই ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া ছিল প্যারিসের জায়ান্টরা। এই জয়ে শীর্ষে থাকা মোনাকোর চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে পিএসজি।