সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৫২:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফাহমিদুলকে বাদ দেওয়া নিয়ে ক্যাবরেরার ব্যাখ্যা

ফাহমিদুলকে বাদ দেওয়া নিয়ে ক্যাবরেরার ব্যাখ্যা

স্পোর্টস ডেস্ক:-

 

ইতালির ক্লাব ওলবিয়া কালসিও থেকে জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিয়েছিলেন তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলাম। মাত্র ১৮ বছর বয়সী এই ফুটবলারটির প্রতি ছিল বিশেষ আগ্রহ। এক সপ্তাহ দলের সঙ্গে অনুশীলন ও একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরও চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি তার। ক্যাম্প শেষে বাংলাদেশ দল ফিরলেও ফাহমিদুল ফিরে গেছেন ইতালিতে।
 

ফাহমিদুলের ফিরে যাওয়ার ব্যাপারে জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, "কোচের সঙ্গে আলোচনা করেই সে তায়েফ থেকে ইতালি ফিরে গেছে। স্কোয়াড ২৩ জনের হবে। কোচ সব দিক বিবেচনা করে চূড়ান্ত দল গড়েছেন।"
 

জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা আগেই ফাহমিদুলের প্রশংসা করেছিলেন, তবে এখন তার মত হলো, ফাহমিদুল জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত নন। তিনি বলেন, "সে সৌদি ক্যাম্পে ভালো অনুশীলন করেছে, তবে এই মুহূর্তে অন্য খেলোয়াড়রা আরও বেশি প্রস্তুত। তাকে আরও সময় দিতে হবে।"
 

ক্যাবরেরার এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই কোচের দল গঠনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ কেউ সন্দেহ করছেন যে, জাতীয় দলে কোনো সিন্ডিকেট কাজ করছে কিনা।
 

এদিকে দেশে ফিরে ক্যাবরেরা নতুন ফুটবলার হামজাকে নিয়েও কথা বলেছেন। তিনি জানান, "হামজাকে নিয়ে সবাই রোমাঞ্চিত। প্রতি সপ্তাহে আমার সঙ্গে তার কথা হয়েছে। এখন আমাদের লক্ষ্য ভারতকে হারানো।"
 

ফাহমিদুলের জাতীয় দলের স্বপ্ন আপাতত থেমে গেলেও সমর্থকদের প্রশ্ন, এটি শুধুমাত্র প্রস্তুতির ঘাটতির কারণ, নাকি এর পেছনে আরও কিছু বিষয় রয়েছে?