শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৫:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

সিরাজগঞ্জে বিএনপির এক নেতার পদ স্থগিত, আরেকজনকে শোকজ

সিরাজগঞ্জে বিএনপির এক নেতার পদ স্থগিত, আরেকজনকে শোকজ

সিরাজগঞ্জ প্রতিনিধি:-

 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপির এক নেতার পদ স্থগিত করা হয়েছে এবং আরেক নেতাকে শোকজ নোটিশ পাঠিয়েছে জেলা বিএনপি। শনিবার রাত ৯টার দিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
 

চিঠি অনুযায়ী, কাজিপুর উপজেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুর পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে জেলা বিএনপির আইন বিষয়ক সহ-সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলামকে শোকজ করা হয়েছে।
 

মিজানুর রহমান বাবলুকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, দলীয় কোন্দল সৃষ্টি এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার প্রাথমিক সদস্য পদসহ সব পদ স্থগিত করা হয়েছে।
 

অন্যদিকে, অ্যাডভোকেট নাজমুল ইসলামকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, অনৈতিকভাবে আর্থিক লেনদেনের মাধ্যমে মামলাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে শোকজ করা হয়েছে। এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা বিএনপির সভাপতি বা সাধারণ সম্পাদক বরাবর।
 

এ বিষয়ে মিজানুর রহমান বাবলু বলেন, ‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠিটি দেখেছি। আমার প্রতি অন্যায় করা হয়েছে, তবে আমি সিদ্ধান্ত মেনে নিয়েছি।’ অপরদিকে, অ্যাডভোকেট নাজমুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।