শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:২১:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

টাঙ্গাইলে ৩৭৯ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলে ৩৭৯ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতিনিধি:-

 

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও অবৈধভাবে মজুত রাখার অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় ৩৭৯ বস্তা সার জব্দ করা হয়।
 

এ সময় রোকেয়া এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলাম লিটনকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ২৬৯ বস্তা সার জব্দ করা হয়। অন্যদিকে, আকন্দ এন্টারপ্রাইজের মালিক আজহারুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা ও ১১০ বস্তা সার জব্দ করা হয়।
 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।
 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।