বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৪:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গ্রুপ পর্ব পার হওয়াই হাথুরুর মূল লক্ষ্য 

গ্রুপ পর্ব পার হওয়াই হাথুরুর মূল লক্ষ্য 

গেল বছর থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো ছন্দেই রয়েছে বাংলাদেশ দল। ঘরের মাটিতে একের পর এক প্রতিপক্ষের বিপক্ষে কুড়ি ওভারের এই ফরম্যাটে সিরিজ জিতেই চলছে। আর দলের এমন পারফরম্যান্সে আসন্ন বিশ্বকাপে সমর্থকদের প্রত্যাশাটাও বেশি। তবে টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের নজর আসরের গ্রুপ পর্বের ওপর।  
 

গতকাল দেশ ছাড়ার আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসন্ন বিশ্বকাপ নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানাতে গিয়ে হাথুরু বলেন, ‘আমি জানি, দেশের মানুষের ক্রিকেটারদের কাছে প্রত্যাশা অনেক বেশি। কারণ আইসিসির ইভেন্টে আমরা ভালো পারফরম্যান্স করি। আমাদেরও প্রত্যাশা কম নয়। আমরা কোচ খেলোয়াড়রাও ভালো কিছুর আশাবাদী। আমরা বিশ্বকাপে বেশ কঠিন একটা গ্রুপেই আছি। আপাতত গ্রুপ পর্ব পার হওয়াই মূল লক্ষ্য। সেখান থেকেই পরবর্তী লক্ষ্য নির্ধারণ করব।’ এ সময় বিশ্বকাপকে ঘিরে টাইগারদের বেশ ভালো প্রস্তুতি হয়েছে জানিয়ে কোচ বলেন, ‘আমার মনে হয় প্রস্তুতি বেশ ভালো হয়েছে। চট্টগ্রামে তিন দিনের ভালো ক্যাম্প হয়েছে। জিম্বাবুয়ের সঙ্গে পাঁচটা ম্যাচ পেয়েছি। যেখানে আমরা অনেককেই ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে খেলিয়ে দেখেছি। কিছু দুশ্চিন্তা আছে কয়েক জনের পারফরম্যান্স নিয়ে। তবে সব মিলিয়ে ভালোই হয়েছে, আমি খুশি।’ 

 

যদিও এর আগে বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেললে ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিলেন সাকিব আল হাসান। তবে এ প্রসঙ্গে সাকিবের মন্তব্যে দ্বিমত পোষণ করেছেন টাইগার কোচ। এ নিয়ে তিনি বলেন, ‘আমার কাছে ম্যাচ খেলা মানেই প্রস্তুতি। টি-টোয়েন্টি ফরম্যাটে যে কোনো ম্যাচই কঠিন হয়ে উঠতে পারে। শক্তিমত্তায় পার্থক্য থাকতেই পারে। তবে আমি মনে করি, প্রস্তুতি বেশ ভালোই হয়েছে।’ তবে হাথুরু এটাও জানে, বিশ্বকাপে ভালো করতে হলে আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের ঐ দেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা আগে ঐ খানে কোনো ম্যাচ খেলিনি, যুক্তরাষ্ট্রে খেলা আমাদের সবার জন্যই নতুন অভিজ্ঞতা। আমাদের টাইমজোন, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা সব ম্যাচই জিততে চাই। এর মধ্যেও মূল খেলোয়াড়দের বিশ্রাম দিতে হবে, ওয়ার্কলোডের কথা মাথায় রাখতে হবে। শারীরিক ও মানসিক বিশ্রামের পাশাপাশি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার দিকেই মূল মনোযোগ থাকবে।’