সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০০:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে বাফুফের তীব্র প্রতিবাদ। 

ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে বাফুফের তীব্র প্রতিবাদ। 

ডেস্ক নিউজ:



দেশের স্টেডিয়ামগুলোতে বর্তমানে ফুটবলের আধিপত্য চলছে— এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবর। তিনি অভিযোগ করেছেন, ফুটবলারদের কারণে সারা দেশে ক্রিকেট খেলা ব্যাহত হচ্ছে, তারা নাকি উইকেট নষ্ট করে ফেলছে। রোববার বাংলাদেশ ক্রিকেটে এক কনফারেন্সে এসব কথা বলেন আসিফ আকবর।


তাঁর এই মন্তব্যকে ‘অবমাননাকর’ ও ‘হতাশাজনক’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংস্থাটি জানায়, ক্রিকেটকে ‘আভিজাত্যের খেলা’ বলা এবং মাঠের অধিকারের প্রশ্নে ‘মারামারি’ করতে প্রস্তুত থাকার বক্তব্য ক্রীড়া সমাজের ঐক্যের পরিপন্থী ও অত্যন্ত অশোভন।
বাফুফে সভাপতি তাবিথ আওয়াল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে একটি চিঠি পাঠিয়ে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, বিসিবি পরিচালক আসিফ আকবরের মন্তব্য কেবল ফুটবল নয়, পুরো ক্রীড়া সমাজের জন্য হতাশাজনক। এটি ফুটবল ও ফুটবল খেলোয়াড়দের প্রতি চরম অসম্মান প্রদর্শন করে এবং ক্রীড়ার মৌলিক মূল্যবোধের পরিপন্থী। চিঠিতে আরও উল্লেখ করা হয়,


“ফুটবলের অভিভাবক হিসেবে আমি ও আমার নির্বাচিত কমিটি হাজারো খেলোয়াড় ও কোটি ভক্তের প্রতিনিধিত্ব করি। তাই এ ঘটনায় আমরা বিসিবির কাছে একটি আনুষ্ঠানিক ও সর্বসম্মুখে ব্যাখ্যা প্রত্যাশা করছি। আশা করি, জাতীয় ক্রীড়াবিদ হিসেবে আপনি বিষয়টি স্পষ্ট করবেন এবং ক্রীড়ামোদিদের মনে সৃষ্টি হওয়া বিভ্রান্তি দূর করবেন।”