সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঈদে প্রকাশিত ভাইরাল হওয়া ‘নানা নাতি’ গানটি ইউটিউব থেকে সরাতে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

ঈদে প্রকাশিত ভাইরাল হওয়া ‘নানা নাতি’ গানটি ইউটিউব থেকে সরাতে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

ঈদে প্রকাশিত ভাইরাল হওয়া ‘নানা নাতি’ গানটি ইউটিউব থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সংবাদমাধ্যম অনুযায়ী, আজ সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। সেই সঙ্গে হাইকোর্ট একটি রুলও জারি করেছেন। এর আগে একটি লিগ্যাল নোটিশ দেওয়া হয় গানটির গায়ক ও লেখক আলী হাসানকে। 

 

শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন তাকে এ নোটিশ প্রেরণ করেন। গত ১৯ জুন রেজিস্ট্রি ডাকযোগে এই লিগ্যাল নোটিশটি পাঠানো হয়। নোটিশে ১৫ দিনের মধ্যে গানে ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ লাইনটি বাদ দেওয়াসহ অনলাইনে লাইভে এসে আদালত অবমাননাকারীকে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে মামলা করার কথাও বলা হয়।

 

গানটির আলী হাসান নানা ও নাতির দুটি চরিত্রের মাধ্যমে অনেক না বলা কথা বলেছেন। এতে সহশিল্পী হিসেবে নানার ভূমিকায় অভিনয় করেছেন আরেক আলোচিত কবি ও অভিনেতা মারজুক রাসেল। সেই গানটির একটি লাইন ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’। যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। লাইনটির কারণে আদালত অবমাননার অভিযোগ ওঠে। ‘নানা নাতি’ শিরোনামের এই র‌্যাপ গান প্রকাশ হয় ১৬ জুন রাতে। এটি নির্মাণ হয়েছে প্রাণ ঝালমুড়ির সৌজন্যে।