শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১১:৩২:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

হাতিবান্ধা রাতের আঁধারে ধান কাটার অভিযোগ, থানায় মামলা

হাতিবান্ধা রাতের আঁধারে ধান কাটার অভিযোগ, থানায় মামলা

ঢাকা প্রেস
মো:সিরাজুল ইসলাম পলাশ,লালমনিরহাট জেলা প্রতিনিধি:-


 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার  রাতের আঁধারে এক বিঘা জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আতকিয়া মাসুমা বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।
 

সোমবার (৪ নভেম্বর) ভোর রাতে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জে গ্রামে এ ঘটনাটি ঘটটে।


আতকিয়া মাসুমার স্বামী শামীম হোসেন বলেন, জমি নিয়ে বিরোধে জেরে রাতের আঁধারে বিআরএস খতিয়ান- ৮১২, দাগ নং- ৪৬৭৪ ভুক্ত ৫১ শতাংশ জমির মধ্যে ২২ শতাংশ জমির ধান কেটে নিয়ে প্রতিবেশী হাফিজুর রহমানের খড়ের পুন্জের ভিতরে লুকিয়ে রাখে। সকালে খুঁজতে গিয়ে খোয়া যাওয়া ধান সনাক্ত করি। হাফিজুল, আফছার, রিশাদ ও হারুন মেম্বরের পরিবারের লোকজন এসব ধান কাটার সঙ্গে জড়িত অভিযোগ ওই নারীর স্বামী শামীম হোসেনের।
 

প্রতিবেশী হাফিজুর রহমান বলেন, ঘুম থেকে সকালে উঠে দেখি বাড়ীর পাশের রাস্তায় কে বা কারা ধান রেখে যায়। অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
 

রাতের আঁধারে ধান কাটা বিষয়ে সাবেক ইউপি সদস্য হারুন, এখলাস ও হাবিব বলেন, ধান কাটার বিষয়ে আমরা জড়িত না। আমাদেরকে ফাঁসানো হচ্ছে।
 

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, ঘটনাস্থলে গিয়ে শামীমদের চুরি হওয়া ধান উদ্ধার করে হেফাজতে রাখা হয়েছে।
 

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।