শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৬:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কক্সবাজারে ৪ থানার ওসিকে প্রত্যাহার

কক্সবাজারে ৪ থানার ওসিকে প্রত্যাহার

 

ঢাকা প্রেস
কক্সবাজার প্রতিনিধি:-


প্রশাসনিক দায়িত্বে অবহেলার কারণে কক্সবাজারসহ চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে পুলিশ লাইনসে ন্যস্ত করা হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ৮ টার সময় কক্সবাজার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহর স্বাক্ষরিত পৃথক আদেশে তাদের প্রত্যাহার করা হয়।

প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) মধ্যে রয়েছেন কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান, টেকনাফ থানার ওসি ওসমান গনি, ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা ও রামু থানার ওসি আবু তাহের দেওয়ান।

কক্সবাজার জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাকিল বলেন, প্রত্যাহার হওয়া ৪ জন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ফলে ৪ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা যোগদান করবেন।