সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০২:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

একাডেমির নবাগত ফুটবলাদের মাঝে প্রাকটিস জার্সি বিতরণ

একাডেমির নবাগত ফুটবলাদের মাঝে প্রাকটিস জার্সি বিতরণ

ক্রীড়া প্রতিবেদন:-


বাফুফের নিবন্ধন প্রাপ্ত দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমিতে ২০২৫ সেশনের নতুন সদস্য ফুটবলাদের মাঝে গতকাল সোমবার বিকেলে সিডিএ বালুর মাঠে প্রাকটিস সেশন শুরুর প্রাক্কালে বাফুফের লোগো ও একাডেমির লোগো সম্বলিত আকর্ষণীয় নতুন জার্সি প্রদান করা হয়েছে।

 

নতুন ভর্তি হওয়া বিভিন্ন বয়সের (১১-১৮ বছরের)মধ্যেই তাহমিদ,তাহসিন, মাহিন,ইহান,আনিস, আবিদ,অভি, মোসাব্বির, আব্দুল্লাহ্ আবির এবং সাইদুল, প্রতীক দাশ কে নতুন জার্সি বরণ করা হয়েছে।
 

জার্সি বিতরণ কালে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার, স্থানীয় সাংবাদিক, ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, টিমের সহকারী কোচ ও ঢাকা -চট্টগ্রাম এর সিনিয়র ডিভিশনের ফুটবলার মোঃ মামুন, মাঠ সমন্বয়কারী আমির খন্দকার, পরিচালক সদস্য ও মানবাধিকার সংগঠক মোঃ খলিলুর রহমান হাওলাদার, সদস্য মোঃ আইয়ুব খান সহ অভিভাবক সদস্য ‌গণ উপস্থিত ছিলেন।


আসন্ন আন্তঃ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৫(সিজন -৩) 'র জন্য নিয়মিত প্রাকটিস সেশন চলমান থাকবে বলে জানিয়েছেন টিম ম্যানেজার বাবুল হোসেন বাবলা। তিনি আরো জানান, একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে সিডিএ বালুর মাঠে শুভ উদ্বোধন করা হবে। 


উদ্বোধনী ম্যাচে প্রয়াত ফুটবলার শফি আলম স্মৃতি এবং জিয়াউদ্দিন আহমেদ মন্টু স্মৃতি খেলবে।


টুর্নামেন্টের অপর দুটি দল হচ্ছে প্রয়াত ফুটবলার জানে আলম স্মৃতি ও শাহনেওয়াজ অভি স্মৃতি সংসদ।