শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৬:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

গোবিন্দগঞ্জে এক রাতে ছয় কবর থেকে মরদেহ চুরি 

গোবিন্দগঞ্জে এক রাতে ছয় কবর থেকে মরদেহ চুরি 

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:-


গাইবান্ধার গোবিন্দগঞ্জের পল্লীতে এক রাতে দুটি কবরস্থানের ছয়টি কবর খুঁড়ে মরদেহ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। একেবারে নতুন বা পুরনো কবর নয়, কেবল তিন থেকে চার মাস আগে মারা যাওয়া বয়স্ক মানুষদের দেয়া কবর থেকেই এ মৃতদেহ গুলো চুরি করা হয়েছে।

 

গত সপ্তাহের যে কোন রাতের আঁধারে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর ছয়ঘরিয়া গ্রামের একটি পরিবারের দুটি কবরস্থানে এ চুরির ঘটনা ঘটলেও বিষয়টি স্বজনদের নিয়ে নজরে আসে গত শুক্রবার বিকেলে। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

 

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর ছয়ঘরিয়া গ্রামের আকন্দ পরিবারের দুটি কবরস্থানে সম্প্রতি রাতের আঁধারে কে বা কারা ছয়টি কবর খুঁড়ে মরদেহগুলো চুরি করে নিয়ে যায়।

 

গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে কিছুটা দূরে বাঁশঝাড়ের মাঝে দেয়া চার মাস আগে মৃত শুকুর আলী আকন্দ নামের এক বৃদ্ধের কবর খোঁড়া অবস্থায় প্রথম দেখতে পান স্বজনরা। তারপর একে একে এফাজ আকন্দ ও তার স্ত্রী নেছারন, জামিলা বেগম, নইতন নেছা ও হাজরা বেগম নামের পাঁচ মৃত ব্যাক্তির কবর খুঁড়ে মরদেহ বের করে নেয়ার আলামত দেখতে পান তারা।

 

ছয়ঘরিয়া আকন্দপাড়ার বাসিন্দা মৃত জামিলা বেগমের পুত্র আব্দুল লতিফ আকন্দ জানান, তার মা সহ ছয়জনই তিন থেকে চার মাস আগে মারা গিয়েছেন। সেখানে আরও পুরনো এবং সাম্প্রতিক বেশ কিছু কবর থাকলেও সেগুলো খোঁড়া হয়নি বা মৃতদেহ চুরি করা হয়নি। চুরির পর মাটি দিয়ে ঢেকে রাখলেও আমরা পূনরায় সম্পূর্ণ কবর খুঁড়ে মরদেহ চুরির বিষয়টি নিশ্চিত হয়েছি।

 

ঘটনার শিকার মৃত শুকুর আকন্দের পুত্র মাওলানা আব্দুল আউয়াল জানান, এ ঘটনায় শঙ্কিত থাকলেও তারা এ ব্যাপারে থানায় কোন অভিযোগ করেননি।

 

এ ঘটনায় আশপাশের অন্যান্য কবরস্থানেও একই ঘটনার পূনরাবৃত্তির আশঙ্কা করছেন এলাকার লোকজন।মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান কবর খুঁড়ে মরদেহ চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।