শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪১:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুড়িগ্রামে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রামে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামে বাস চাপায় মোঃ শামসুল আলম (৩২) নামের এক মটর সাইকেল চালক নিহত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) সকালে পৌর শহরের পচা মসজিদ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

 

নিহত শামসুল কুড়িগ্রাম পৌর শহরের নাজিরা পচার মসজিদ গ্রামের বাসিন্দা।

 

এ দূর্ঘটনায় আহত হয়েছে আরও একজন। আহত ব্যাক্তির নাম মোঃ আবুল কাশেম (৪০)। তারা দুইজন আপন দুই ভাই বলে জানা গেছে। 

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার সকালে ঢাকা থেকে চিলমারীগামী এস এন পরিবহনের একটি বাস শহরের নাজিরা পচার মসজিদ এলাকায় আসে। এসময় বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলটি বাসের নীচে চলে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং তার চালক চাকার নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এসময় সড়কে যান চলাচল কিছুক্ষনের জন্য বন্ধ হয়ে যায়। পুলিশ এসে বাসটি সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

 

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা সুরতহাল রিপোর্ট নিচ্ছি। এখন পর্যন্ত কোন অভিযোগ আসে নি। শুনেছি দু'পক্ষ স্থানীয়ভাবে বসে মিমাংসার চেষ্টা করছে।