সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩২:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা দিয়ে বড় পর্দায় আসছেন মেহজাবীন

দীর্ঘ বিরতির পর  নতুন সিনেমা দিয়ে বড় পর্দায় আসছেন মেহজাবীন

দীর্ঘ বিরতির পর ‘ফরগেট মি নট’ নামের এক নতুন সিনেমা দিয়ে বড় পর্দায় আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অসংখ্য নাটকের মাধ্যমে ভক্তদের মন কেড়েছেন। শুধু নাটক নয় নাটকের  পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন তিনি। 

 

ওয়েব প্ল্যাটফর্ম চরকির বড় প্রজেক্ট ‘মিনিস্ট্রি অফ লাভ’-এর চতুর্থ এ ফিল্মটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রবিউল আলম রবি। এতে মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ ও ইরফান সাজ্জাদের মতো জনপ্রিয় তারকারা।

 

চরকির অফিসিয়াল ফেসবুক পেইজে বলা হয়েছে, ‘খুব শীঘ্রই আসছে মিনিস্ট্রি অফ লাভের চতুর্থ ফিল্ম ‘ফরগেট মি নট’। অভিনয়ে মেহজাবীন চৌধুরী, ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ ও ইরফান সাজ্জাদ। পরিচালনায় রবিউল আলম রবি।’ যদিও এ সিনেমার গল্প নিয়ে এখনই কিছু জানা যায়নি। তবে প্রকাশিত পোস্টার দেখে সিনেমাটি গভীরভাবে মনযোগ আকর্ষণ করবে বলেই মনে হচ্ছে। 

 

এর আগে ‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রজেক্টের তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। সেগুলো হলো- মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ও ‘লাস্ট ডিফেন্ডারর্স অব মনোগামী’ এবং শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’। এদিকে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ) ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত চলচ্চিত্র ‘সাবা’। যেটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন।

 

কানাডার টরন্টোতে আগামী ৫ সেপ্টেম্বর বসছে কান চলচ্চিত্র উৎসবের পর বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এ উৎসবের ৪৯তম আসর। ১১ দিনব্যাপী এ উৎসবে থাকছে বাংলাদেশি সিনেমা ‘সাবা’।  এ নিয়ে পরিচালক মাকসুদ হোসেন ও ‘সাবা’র পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন।